ছবি: সংগৃহীত
বিনোদন

বঙ্গতে তাহসানের সঞ্চালনায় ফ্যামিলি ফিউড

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে শীঘ্রই আসছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এ প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: ‘তুফান’র পোস্টার প্রকাশ্যে

টানটান উত্তেজনাপূর্ণ এ অনুষ্ঠানে ২ টি পরিবারের সদস্যরা অংশ নেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগিদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বন্টন করা হয়।

প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড “ফাস্ট মানি”তে অংশ নেয়ার বিশেষ সুযোগ পান। দেশে ফ্যামিলি ফিউড’র আয়োজনকে আরও জমজমাট করে তুলতে এর সঞ্চালকের আসনে থাকছেন তারকা মিউজিশিয়ান ও অভিনেতা তাহসান রহমান খান।

তাহসান জানান, বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড’র মত দূর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভি’র হাস্যরসাত্মক পরিবেশনা ফ্যামিলি ফিউড’কে বিশ্বের দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে।

আরও পড়ুন: প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে। সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শীঘ্রই বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইট www.bongobd.com এর মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

উল্লেখ্য, অনন্য উদ্ভাবনী আর সৃজনশীলতার কারণে দেশের বিনোদন পরিসরে বিশেষ স্থান করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

আরও পড়ুন: এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা

ফ্যামিলি ফিউড আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ।

বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা