ফাইল ছবি
বিনোদন

মামলা করবেন ফারিণ!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের ঝলক দেখিয়ে আসছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন কলকাতাতেও।

আরও পড়ুন: চাঁদ রাতে আসছে ‘আইলারে নয়া দামান’

সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী ফারিণ। গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে তার নাম জড়িয়ে প্রেম ও বিয়ের খবর প্রকাশ করে কতিপয় গণমাধ্যম।

অবশেষে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখালেন ফারিণ। মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলেই আইনি ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: শ্রীলেখার গরম বার্তা

তাসনিয়া ফারিণ লেখেন, ‘সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’

তিনি আরও লেখেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

আরও পড়ুন : নিজেকে বিক্রি করতে হবে!

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামের কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবারের ঈদেও তাকে দেখতে পাবেন দর্শক।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা