প্রতীকী ছবি
বিনোদন

এবার উপস্থাপনায় পরীমণি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবার নাম লেখাতে যাচ্ছেন উপস্থাপনায়। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। সেখানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

আরও পড়ুন : মা হচ্ছেন ইলিয়ানা ডি ক্রুজ!

ঈদের দিন রাত ৯ টায় বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।

আরও পড়ুন : তৃণমূলের পতাকা তুলে নিলেন কৌশানী

জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। এছাড়া তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’।

অনুষ্ঠানে ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা, গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

আরও পড়ুন : শাকিব খানের বিরুদ্ধে মামলা

আরও থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো।

ঈদের এই বিশেষ অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা। সেই সাথে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

মাদারিপুরে ৫০০ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা 

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাশ লিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ জ...

অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা