ইলিয়ানা ডি ক্রুজ
বিনোদন

মা হচ্ছেন ইলিয়ানা ডি ক্রুজ!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ মা হতে চলেছেন।

আরও পড়ুন: প্রকাশ্যে লোকালের প্রথম গান

মঙ্গলবার দিনের শুরুতেই নেটিজেনদের এই সুখবর দিয়েছেন। বলিউড অভিনেত্রীর এই সংবাদে আনন্দিত শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইলিয়ানার সন্তানের বাবা কে?

মঙ্গলবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী ইলিয়ানা। প্রথমে সাদা-কালো পোশাকের একটি ছবি পোস্ট করেন। যেখানে পোশাকের ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’আর দ্বিতীয় ছবিতে একটি লকেট দেখা গেছে।

অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সে খুব শিগগিরই আসছে। ছোট্ট সোনামনির সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা সইছে না।’

আর মেয়ের এই পোস্টে মন্তব্য করেছেন সামিরা ডিক্রুজ। লিখেছেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। দ্রুত চলে আসো।’

হিন্দুস্তান টাইমসের খবর, বলিউড অভিনেত্রী মাতৃত্বের খবর দিলেও সঙ্গী কে তা নিয়ে কিছুই বলেননি। যে কারণে ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড় দিচ্ছেন না কেউ কেউ।

গত কয়েক মাস ধরে বি-টাউনে গুঞ্জন, ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের পার্টিতেও মালদ্বীপে অভিনেত্রীর বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানাকে। ফলে মিশেলের সঙ্গে তার প্রেমের গুঞ্জনকে একদমই উড়িয়ে দেওয়া যায় না।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ইলিয়ানা। তখন শোনা গিয়েছিল, গোপনে তারা বিয়েও করেছিলেন। কিন্তু ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা