ছবি: সংগৃহীত
বিনোদন

দেবের জন্য সময় নেই

বিনোদন ডেস্ক : গত বছরের এপ্রিলে টলিউড সুপারস্টার দেব ঘোষণা করেছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ আবারো শ্রাবন্তীর সাথে জুটি বাঁধছেন তিনি।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮১ মৃত্যু

কিন্তু চলতি বছরে শোনা গেল আপতত একসাথে কাজ করা হচ্ছে না তাদের। দেবের সাথে কাজ করার জন্য নাকি সময় নেই শ্রাবন্তীর।

সোমবার (১৭ এপ্রিল) টুইটারে এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, দাদা তুমি আর শ্রাবন্তী দি সামনে কোনও ছবিতে কি (একসাথে) আসতে পারো?

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ

দেব লেখেন, প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি)। কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী।

প্রসঙ্গত, দেবের সাথে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী।

আরও পড়ুন : পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

ভক্তদের কাছে বরাবরই এই জুটি খুব প্রিয়। ২০১৫ সালের দুর্গা পুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসাথে দেখা গিয়েছে দেব-শ্রাবন্তীকে।

এরপর দীর্ঘ ৭ বছরেও জুটি বাঁধেননি তারা। স্বভাবতই ২ জনকে দেখতে উদগ্রীব ভক্তরা।

আরও পড়ুন : রাজধানীতে অভিযান, গ্রেফতার ২৭

যদিও প্রযোজক ও অভিনেতা দেবের ‘কিশমিশ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।

দেব আপতত ‘ব্যোমকেশ’ নিয়ে ব্যস্ত। ছবিটি পুজোর আগেই মুক্তি পেতে পারে। শ্যুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

খবর : হিন্দুস্থান টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা