ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের আগে মা হচ্ছেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই ক্যারিয়ার শুরু তার। তারপর পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ‘বরফি’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন ইলিয়ানা।

আরও পড়ুন: ঈদে সান বক্সের গিফট বক্স

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে গুড নিউজ দিলেন ‘বরফি’ খ্যাত এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করে মা হওযার সংবাদ দিলেন ইলিয়ানা। প্রথম ছবিতে রয়েছে সদ্যোজাত শিশুর সাদাকালো পোশাকের একটি ছবি, তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘মাম্মা’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’।

আরও পড়ুন: প্রকাশ্যে লোকালের প্রথম গান

মাতৃত্বের সুখবর দিলেও নিজের সন্তানের বাবা নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে।

কেউ কেউ লিখেছেন ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ আবার লিখেছেন, ‘তুমি বিয়ে কবে করলে?’ যদিও ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা