বিনোদন

ধর্ষণের চেষ্টা মামলা করলেন নায়িকা পায়েল

বিনোদন ডেস্ক : অনুরাগ কাশ্যপ তার ছবিতে অভিনেত্রী পায়েল ঘোষকে কাস্টিং করতে চেয়ে ইয়ারি রোডের ফ্ল্যাটে ডেকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এমন অভিযোগে পায়েল মামলা করেন অনুরাগ কাশ্যপের বিরেুদ্ধে। কিন্তু মামলা করতে সাত বছর অপেক্ষা করতে হল কেন? এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তার ভাষ্য, বারবার কথাগুলো বলার চেষ্টা করলেও, আমার ম্যানেজার ও পরিবারের কাছ থেকে বাধা পেয়েছি।

২০১৮-য় #মিটু-র সময়ে অনুরাগের সঙ্গে অভিজ্ঞতার কথা টুইট করার কিছুক্ষণের মধ্যে ডিলিট করতে বাধ্য করেছিল আমার পরিবার। সেই ভয়াবহ দিনগুলোর কথা বলার মতো কাউকে পাশে পাইনি। এ বার একটি তেলুগু চ্যানেল পাশে দাঁড়াতে, কাউকে না জানিয়ে চ্যানেলের মাধ্যমে সমস্ত কথা তুলে ধরি। তার পর আমার বাবাসহ আরও অনেকেই পাশে দাঁড়ানোয় অনুরাগের বিরুদ্ধে মামলা করার সাহস পাই।

তবে অনুরাগের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। এ নিয়ে পায়েল বলেন, ঘটনাটি অনেক আগের। তাই সময়ের গ্রাসে অনেক প্রমাণ নষ্ট হয়েছে। এ বার পুলিশ তদন্ত করে বের করুক কে সত্যি বলছে। মুম্বই পুলিশ অনেক বেশি সময় নিচ্ছে বলেই আমার ধারণা।

তদন্ত হতে দেরি হলে, যেটুকু প্রমাণ রয়েছে, তাও নষ্ট হয়ে যাবে। মামলার শুরুতেই আমাকে হেনস্থা হতে হয়েছে। মামলার স্বার্থে একটি মেডিক্যাল টেস্ট করাতে গিয়ে, চার ঘণ্টার পরিবর্তে চার দিন সময় লেগেছিল। কিন্তু আমিও হাল ছাড়ছি না, এর শেষ দেখে ছাড়ব।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা