বিনোদন

বলিউড থেকে হলিউডে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক : অভিনেতা হৃতিক রোশন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গার্শ’ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ডেডলাইন তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সংস্থাটি ভারতের কেওয়ান ট্যালেন্ট এজেন্সি এবং ম্যানেজার অমৃতা সেনের মাধ্যমে হৃতিকের প্রতিনিধিত্ব করবে। বিদেশী সংস্থাটির পরিকল্পনা হলো হৃতিককে হলিউডের প্রকল্পের সঙ্গে পরিচয় করানো। মনে হচ্ছে খুব দ্রুতই এ তারকার ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।

ভারতীয় একটি দৈনিক তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, হৃতিক রোশন একটি অ্যাকশন-প্যাকড আন্তর্জাতিক স্পাই থ্রিলার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবি দিয়েই হলিউডে নাম লেখাতে যাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাতি পাওয়া এই ‘কৃষ’ তারকা।

তবে সিনেমাটির পরিচালক এবং অন্যান্য অভিনেতা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যে হৃতিক রোশনের অডিশন প্রক্রিয়া শেষ হয়েছে। যেহেতু তিনি লস অ্যাঞ্জেলেসে থাকতে পারছেন না, তাই মুম্বাইয়ের জুহুতে তার বাসভবনে বসেই অডিশনটি সম্পন্ন করেছেন। ‘গুজারিশ’খ্যাত এই তারকা দুই সপ্তাহ আগে তার অডিশন রেকর্ড করে সেই টেপটি প্রেরণ করেছিলন।

বলিউডে সর্বশেষ এই জনপ্রিয় সুপারস্টারকে দেখা গিয়েছিল ২০১৯ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ‘সুপার থার্টি’-তে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা