সংগৃহীত ছবি
লাইফস্টাইল

যে ফলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়

লাইফস্টাইল ডেস্ক: খাবারের অপচয় রোধে ফ্রিজের আবিষ্কার। ডিপ ফ্রিজে ফল রেখে খাওয়ার অভ্যাস নেই বেশিরভাগেরই। কারণ এতে ফলের স্বাদ ও গুণমান বজায় রাখা কঠিন হয়ে যায়। তবে আপনি কি জানেন যে ডিপ ফ্রিজেও কিছু ফল দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: ওজন কমাবে যেসব ফল খেলে

১) কলা: মিষ্টি এই ফল আশ্চর্যজনকভাবে জমে যায়, বিশেষত যখন সেগুলো অতিরিক্ত পাকা শুরু করে। কলার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। আপনি কলা ক্রিমি স্মুদি, আইসক্রিম বা বাড়িতে তৈরি কেকের জন্য প্রাকৃতিক মিষ্টি হিসাবে ব্যবহার করতে পারেন।

২) বেরি: স্ট্রবেরি, ব্লুবেরি এবং মালবেরির মতো বেরিগুলো অনায়াসে জমে যায়। একটি এয়ার টাইট বক্সে সংরক্ষণ করার আগে বেরিগুলোকে ধুয়ে শুকিয়ে নিন। এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এগুলো স্মুদিতে মেশাতে পারেন, এছাড়া প্যানকেকের জন্য সিরাপ তৈরি করতে পারেন বা দইয়ের সঙ্গে যোগ করে খান।

৩) পেয়ারা: সুস্বাদু পেয়ারা ফ্রোজেন করতে পারবেন। একেকটি পেয়ারা চার টুকরো করে দিন, চাইলে পেয়ার বীজ বাদ দিতে পারেন কিংবা রাখতেও পারেন। এরপর এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করুন। যখন খাবেন তখন ডিফ্রোস্ট করে স্মুদি, চাটনি বা জুস তৈরিতে ব্যবহার করতে পারবেন। অফ-সিজনে ফ্রোজেন পেয়ারা দিয়ে টোস্টের জন্য জ্যাম তৈরি করতে পারবেন।

৪) পেঁপে: অত্যধিক পাকা পেঁপে প্রায়ই ফেলে দেওয়া হয়, কিন্তু এই অপচয় রোধে তা ফ্রোজেন করতে পারেন। পেঁপে ভালো করে ধুয়ে খোসা ও বীজ ছাড়িয়ে নিন। এরপর ছোট কিউব করে কেটে জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। ফ্রোজেন পেঁপে সকালের স্মুদি বা রিফ্রেশিং ডেজার্ট হিসাবে উপযুক্ত।

৫) আঙুর: হ্যাঁ, আঙুরও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন! প্রথমে আঙুরগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর এয়ার টাইপ বক্সে সংরক্ষণ করুন। এগুলো ফ্রুটি, ঠান্ডা পাঞ্চের জন্য ল্যাসিস বা মোজিতোসে ব্যবহার করতে পারেন। লেবুর রস এবং চিনি দিয়ে ফ্রোজেন আঙুর টস করে সুগার-কোটেড আঙুর তৈরি করুন। এটি খেতেও বেশ মজার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা