বিনোদন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজিত সানি লিওন

বিনোদন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্ব জুড়েই একটা আগ্রহ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে এখন নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে। এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখন পর্যন্ত ফলাফলের দৌড়ে এগিয়ে আছেন বাইডেন। তবে কে হবেন আগামী দিনের মার্কিন প্রেসিডেন্ট তা কিছুই বলা যাচ্ছে না।

এদিকে সাবেক পর্ণ তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওনের মাঝেই আমেরিকার নির্বাচন নিয়ে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি লিওন। ছবি থেকেই স্পষ্ট, সানি ও তার স্বামী তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। ছবিতে লেখা-ভোটের দিন। আমি ভোট দিয়েছি। আপনি?

ছবি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, এই সাসপেন্স তো আমাকে মেরে ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সানির এই উৎসাহ খুবই স্বাভাবিক। এখন তিনি তার দেশেই রয়েছেন।এদিকে সানির ভক্তদের অনেকেই জানতে চেয়েছেন কাকে ভোট দিলেন অভিনেত্রী। তবে সানি লিওন কাকে ভোট দিয়েছেন তা খোলাসা করেননি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা