বিনোদন

সংসার জীবনের ২৭ বছরে নাইম-শাবনাজ

বিনোদন ডেস্ক : সিনেমার জুটি থেকে বাস্তব জীবনের জীবন সঙ্গী। পস্পরের হাতে হাত রেখে কাটিয়ে দিলেন ২৬ টি বসন্ত। মিডিয়া পারার আর দশটি দম্পতির মত ভাঙ্গনের সুর উঠা তো দুরের কথা, উলটা খোঁজ নিয়ে জানা যায় দুটি কন্যা সন্তান নিয়ে সুখেই আছেন তাঁরা। বলছিলাম বাংলাদেশের সিনেমা জগতের এক সময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজের কথা।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

সেখান থেকেই জীবনের জুটিও হয়েছেন এই তারকা দম্পতি। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। সোমবার (৫ অক্টোবর) তারা সংসার জীনের ২৬ বছর পূর্ণ করলেন, পা দিলেন ২৭ বছরে। তাদের দীর্ঘ সংসার জীবন শোবিজের অন্যতম একটি উদাহরণ।

নাইম-শাবনাজ জানিয়েছেন, করোনার কারণে বিশেষ এই দিনে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে ঘরোয়াভাবে দিনটি তারা উদযাপন করছেন।

নাইম বলেন, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া তিনি আমাদের দুই মেয়ে নামিরা ও মাহদিয়াসহ আমাদের ভালো রেখেছেন। এভাবে বাকি জীবন যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি। দুই মেয়ের সঙ্গে নাইম ও শাবনাজ

শাবনাজ বলেন, আমরা একে অপরের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। আলহামদুলিল্লাহ। এখন সন্তানদের ঘিরেই আমাদের যত স্বপ্ন।

প্রায় দুই দশক ধরে অভিনয়কে বিদায় জানিয়েছেন নাইম-শাবনাজ। তবে মাঝে মধ্যে সিনেমার নানা অনুষ্ঠানে দেখা যায় তাদের।

নাইম-শাবনাজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় ২০০১ সালে। এছাড়া এই জুটির উল্লেখযোগ্য সিনেমায় তালিকায় রয়েছে- ‘চোখে চোখে, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘সাক্ষাৎ’ ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’, ‘জজ-ব্যারিস্টার’ইত্যাদি।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা