বিনোদন

বলিউডে অভিষেক হলো সুস্মিতা কন্যার

বিনোদন ডেস্ক : বলিউডে নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি নিয়ে সম্প্রতি খুব সমালোচনা হচ্ছে। বিশেষ করে তারকাদের সন্তানেরা বিপাকে রয়েছেন এই সময়টায়। সর্বশেষ যার বাজে দৃষ্টান্ত আলিয়ার ‘সড়ক ২’, ঈষাণ-অনন্যার ‘খালি পীলি’ ছবিগুলো।

তার ভিড়েই বলিউড যাত্রা করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রেনি।

একুশ বছর বয়সী এই অভিনেত্রী ‘সুত্তাবাজি’ নামে একটি ছবি দিয়ে সিনেমা জগতে প্রবেশ করতে যাচ্ছেন। গতকাল ৩ অক্টোবর এ ছবির শুটিং শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

প্রতিবেদন অনুসারে, লকডাউনের উপর ভিত্তি করে ‘সুত্তাবাজি’ ছবির গল্প। এখানে একটি রক্ষণশীল পরিবারের সদস্যদের সঙ্গে এক মা এবং কন্যার মতবিরোধ ও সাফল্য উঠে আসবে। এটি নারীর ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দেবে দর্শকের সামনে।

ছবিতে বিদ্রোহী কন্যার ভূমিকায় অভিনয় করবেন রেনী সেন। তার মায়ের ভূমিকায় দেখা যাবে কোমল ছাবরিয়াকে এবং বাবা চরিত্রটি করবেন রাহুল ভোহরা।

‘সুত্তাবাজি’ ছবিটি নির্মিত হচ্ছে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য।

প্রসঙ্গত, গত মাসে, সুস্মিতা সেন তার মেয়ে রেনির ২১তম জন্মদিনে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে ৫ বছর আগে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে সুস্মিতা প্রকাশ করেছিলেন যে তার মেয়ে রেনি অভিনেত্রী হতে চান। সে ক্যামেরা এবং শোবিজ পছন্দ করে। আর মা হিসেবে মেয়ের এই ইচ্ছেকে সমর্থনও করেন সুস্মিতা।

সুস্মিতা সাক্ষাত্কারে আরও প্রকাশ করেছিলেন যে রেনির সুন্দর কণ্ঠও রয়েছে। ২ বছর বয়স থেকেই সে গানের তালিম নিচ্ছে। যে কোনো সময় গায়িকা হিসেবেও হাজির হতে পারেন রেনি সেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা