বাহুবলীর নায়িকা করোনায় আক্রান্ত
বিনোদন

বাহুবলীর নায়িকা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:

তামান্না ভাটিয়া 'বাহুবলী'খ্যাত তামিল অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তামান্না সম্প্রতি হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে পরীক্ষার পর দেখা যায় করোনা পজিটিভ জনপ্রিয় এই অভিনেত্রীর। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বাহুবলীর প্রথম পর্বের এ নায়িকা।তবে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

আগস্ট মাসে তামান্নার বাবা-মা সন্তোষ ভাটিয়া এবং রজনী ভাটিয়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিলো বলে টুইটারে জানিয়েছিলেন নায়িকা।অল্প দিনের ব্যবধানে এবার নিজেই জানালেন, করোনায় আক্রান্ত তিনি৷ ভক্ত সর্মথকদের কাছে দোয়া চেয়েছেন গুনী এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা