সুশান্তের মৃত্যু নিয়ে শাহরুখকে মুখ খুলতে বললেন সায়নী
বিনোদন

সুশান্তের মৃত্যু নিয়ে শাহরুখকে মুখ খুলতে বললেন সায়নী

বিনোদন ডেস্ক :

বলিউড জুড়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বিরাজ করছে চরম অস্থিরতা। সম্প্রতি সেটি আরও উত্তাল হয়েছে মাদককাণ্ডের উত্তাপে। একে একে বেরিয়ে আসছে মাদকের সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রীদের নাম। শিগগিরই প্রকাশ্যে আসবে অভিনেতাদের নামও। বলিউডের চরম এই অস্থির সময়ে এবার অভিযোগের তীর শাহরুখ খানের দিকে। গান্ধীর জন্মদিনে শাহরুখ খান টুইটে লেখেন, ‘গান্ধীজির আদর্শে আমাদের সন্তানরা অনুপ্রাণিত হোক, মেনে চলুক। খারাপ জিনিস শোনা উচিত নয়, দেখা উচিত নয়, বলাও উচিত নয়। গান্ধীজির ১৫১তম জন্মবার্ষকীতে সত্যের প্রতি মূল্যবোধ বাড়ুক। ’

শাহরুখের এই টুইটের পরই তার সহ-অভিনেত্রী সায়নী উদ্দেশ্যে লেখেন, ‘আপনি মুখ খুলুন, সত্য কথা বলুন, গান্ধীজি শিখিয়েছিলেন নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না। ’সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে ভারতে তোলপাড়। ধর্ষকদের শাস্তি চেয়ে সরব ভারতবাসী। এমনকি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, কৃতি শ্যাননসহ অনেক তারকাই হাথরস ও বলরামপুরের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তবে এত কিছুর পরেও শাহরুখ খান একেবারেই চুপ।

শুধু তাই নয়, সুশান্তের মৃত্যু থেকে মাদককাণ্ড কোনও কিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি শাহরুখকে। আর তাতেই বিরক্ত সায়নী কিং খানকে একহাত দিয়েছেন। ২০১৬ সালের ‘ফ্যান’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেন সায়নী গুপ্তা। বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে সাধারণত কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনও সায়নীর মন্তব্যের কোনও জবাব দেননি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা