জন সিনা অভিনীত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’মুক্তির অপেক্ষায়
বিনোদন

জন সিনা অভিনীত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’মুক্তির অপেক্ষায়

বিনোদন ডেস্ক : আবারো মুক্তির সময় পিছিয়ে গেলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস (‘এফ নাইন’) হলিউডের জনপ্রিয় সিনেমা‘ এর নবম কিস্তির। ইউনিভার্সাল তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, মুক্তির জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এ সিরিজের ভক্তদের। সর্বশেষ পরিবর্তিত সময় অনুযায়ী আগামী বছরের ২৮ মে মেমোরিয়াল দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘এফ নাইন’।

চলতি বছরে মুক্তির কথা থাকলেও মার্চ মাস থেকেই বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেটি সম্ভব হয়নি। কয়েক দফায় তারিখ পাল্টে অবশেষে ২০২১ সালের মে মাসকে বেছে নেয়া হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এর সিক্যুয়ালগুলো নিয়মিতভাবেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয়। প্রায় ২০০ মিলিয়ন ডলারেরও বেশি বাজেটে নির্মিত কিস্তিগুলোর জন্য খুব জরুরি বিশ্বের স্বাভাবিক অবস্থা।

তাই করোনার বছর থেকেই বেরিয়ে গেল ‘এফ নাইন’। সুন্দর-শান্ত পৃথিবীতে ছবিটি মুক্তি দিতে চাইছে ইউনিভার্সাল। যেন দলবেঁধে সব দর্শক হলে এসে ছবিটি উপভোগ করতে পারেন। প্রসঙ্গত, ‘এফ নাইন’-এ বিগত সিরিজে অভিনয় করে আসা ভিন ডিজেল, মিশাল রদরিগাস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্দানা ব্রিউস্টারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এছাড়াও ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’- এর সেভেন সিরিজে মারা যাওয়া সাং কাংয়েরোর নতুন করে আবির্ভাব হবে এই পর্বে।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা