ছবি: সংগৃহীত
শিক্ষা

বঙ্গবন্ধুর চিন্তা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে 'বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফাইনস্টাইনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী পৌর বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত নারী বিদ্যাপীঠ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরও পড়ুন: অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে বদলি

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক এমপি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, থানা অফিসার ইন চার্জ মুহম্মদ আব্দুল ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আকরামুজ্জামান মৃধা রুকু।

আরও পড়ুন: ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম

প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর যে চিন্তা, তা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার। এজন্য তিনি বুঝেছিলেন কাজটি শুরু করতে হবে নবীন প্রজন্ম থেকে। এজন্য তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করলেন। সকল প্রাথমিক শিক্ষা করলেন একমুখী। এজন্য সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।

তিনি বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা হবে একমুখী। কেউ ইংলিশ মিডিয়ামে, কেউ কেজি স্কুলে, কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়বে তা হবে না। শিক্ষার মূল উদ্দেশ্য একটিই। তা হলো, মানুষ হওয়া। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ছিলো এটিই, যা রবীন্দ্রনাথের সাথে পুরোপুরি মিলে যায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসার মতামত রোববার

তিনি আরও বলেন, আমাদের দেশে বিভাজিত শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। এদিকে নজর দিতে হবে। দেশে বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, মাদ্রাসার পৃথক কারিকুলাম আছে। কিন্তু এখানে একটি কমন কারিকুলাম দরকার।

শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, আমার বাসা ঢাকায়। ধানমন্ডি থেকে রওনা দিয়ে বোয়ালমারীতে এসেছি মাত্র সোয়া ঘন্টায়। এটা সম্ভব হয়েছে পদ্মা সেতুর জন্য, সম্ভব হয়েছে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য।

অনুষ্ঠানে উপজেলার অবস্থিত সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা