জাতীয়

ফাইনস্টাইনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসার মতামত রোববার

শ‌নিবার (৩০ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ শোক জানা‌নো হয়েছে।

ড. মো‌মেন শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ফাইনস্টাইনের নির্বাচনি এলাকার জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।

মোমেন জানান, বৈশ্বিক উষ্ণায়ন, নারীর প্রতি সহিংসতা, বর্ধিত জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করা ও জননিরাপত্তার জন্য আক্রমণাত্মক অস্ত্র বিক্রি নিষিদ্ধ বা সীমিত করার বিষয়ে আইনি পদক্ষেপে অসাধারণ কাজ সমাজে তার অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

সিনেটর ফাইনস্টাইনের সাথে তার কথোপকথনের কথা স্মরণ করেন মোমেন। তি‌নি জানান, আমি তাকে দেখেছি, তিনি যা বিশ্বাস করতেন তা রক্ষা করার বিষয়ে উৎসাহী ছিলেন। বাংলাদেশ কঠিন সময়ে তাকে একজন বন্ধু হিসেবে পেয়েছে। তার আত্মা শান্তিতে থাকুক।

মার্কিন সিনেটের ইতিহাসে সিনেটর ফাইনস্টাইন,সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী, যিনি গত ৩০ বছর ধরে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

মাদ্রাসাছাত্রী নুহাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নু...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা