সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জের চন্দন ফের যুক্তরাষ্টের সিনেটর 

জেলা প্রতিনিধি: মার্কিন নির্বাচনে টানা ৪র্থ বার সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুর রহমান চন্দন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ৭০ শতাংশ বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

একই নির্বাচনী এলাকা থেকে এর আগে ৩ বার সিনেটর নির্বাচিত হন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এই কৃতিসন্তান। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ও প্রথম মুসলিম যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে তৎকালীন ময়মনসিংহের কিশোরগঞ্জে বাজিতপুর থানার সরারচরে পৈতৃক বাড়িতে শেখ মোজাহিদুর রহমান চন্দন জন্মগ্রহণ করেন। মরহুম নজিবুর রহমান এবং সৈয়দা হাজেরা খাতুন দম্পতির চতুর্থ সন্তান তিনি। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো। চন্দনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি। বর্তমানে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।

তার বিজয়ে এলাকাবাসীও বেশ আনন্দিত। এর আগে তিনি একবার সিনেটর নির্বাচিত হয়ে এখানে আসার পর এলাকাবাসী তার সংবর্ধনার আয়োজন করেছিলেন। তারা আশা করছেন, এবারও যদি তিনি দেশে আসেন তাহলে বেশ বড় করে তার সংবর্ধনার আয়োজন করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা