জাতীয়

ডেঙ্গুতে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মোরশেদা বেগমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ অগাস্ট) সকালে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ বলেন, মোরশেদা বেগম ভিকারুননিসা বসুন্ধরা শাখার প্রভাতীর শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। প্রথম কেমোথেরাপি নেওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসলে ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। তার প্লাটিলেট মাত্র এক হাজারে নেমে গিয়েছিল। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

তিনি আরও বলেন, তার রক্তের গ্রুপ ছিল ‘এ’ নেগেটিভ। আট ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। তবে নেগেটিভ গ্রুপের রক্ত হওয়ায় তা জোগাড় করতে হিমশিম খেতে হয় স্বজন ও সহকর্মীদের। রক্তের জোগাড় হলেও চিকিৎসক, স্বজন ও সহকর্মীদের শত চেষ্টা তাকে বাঁচাতে পারেনি। শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোরশেদা বেগমের মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

বিনা অনুমতিতে দুই কাঁঠালগাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা