ছবি- সংগৃহীত
শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌলশ বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন প্রাক-নির্বাচনি এবং ১৮ জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের পরীক্ষা।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

বুধবার (৬ এপ্রিল) বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগের নিয়ম অনুযায়ী এবারও প্রাক-নির্বাচনি পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরপ্রকৌশল, যন্ত্রকৌলশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে সর্বমোট ১ হাজার ২১৫টি আসনে ভর্তি করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা