শিক্ষা

বশেমুরবিপ্রবিতে রাতভর সংঘর্ষ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহাঙ্গীর গ্রুপের সাথে শেখ রাসেল হলে অবস্থানরত শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় মোতায়েন করা হয় পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর

বুধবার (৫ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, হলে এক সিটে একাধিক এলটমেন্ট এর অভিযোগ তুলে হলে আসেন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।

খবর পেয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ও শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান উপস্থিত হলে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা তাকে লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন মোঃ ফায়েকুজ্জামান মিয়া। প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া বলেন, আমি উপস্থিত হওয়ার পর জাহাঙ্গীর আলম ও ইয়ামিন আমাকে লাঞ্চিত করে। একজন শিক্ষক হিসেবে সম্মানটায় আমার কাছে সবচেয়ে বড়।সেজন্য আমি চলে আসি। পরবর্তীতে যা ঘটেছে, তা বলার মতো না।

সংঘর্ষের পর উপস্থিত শিক্ষার্থীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবাঞ্চিত করার কথাও বলা হয়।

অভিযোগের বিষয়ে ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বলেন, শেখ রাসেল হলে এক বিভাগেরই প্রায় অর্ধশত শিক্ষার্থী থাকে। এছাড়া এক সিটে একাধিক এলটমেন্ট দেয়া হয়। এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে তার (প্রভোস্ট) বিভাগের শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হয়।

আরও পড়ুন: কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর

সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর হয়েছে। হল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন গ্লাস ভাঙ্গা হয়েছে । পড়ে থাকতে দেখা গেছে ইটপাটকেল।

এদিকে এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা