শিক্ষা

বৃত্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখছে ব্রিটিশ কাউন্সিল

সান নিউজ ডেস্ক: দ্বিতীয় বছরের মতো স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারীদের বৃত্তি প্রদান করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্টেমের বিষয়গুলোতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের একশো’র বেশি নারীকে সহায়তা করবে।

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনে আগ্রহী নারীদের সহায়তা করে।

এই সম্মানজনক বৃত্তি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, আমেরিকা সহ নির্দিষ্ট কিছু অঞ্চলের একশো’রও বেশি নারীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ দিবে। এটি তাদের স্টেমের বিষয়সমূহে ক্যারিয়ার গড়ার আরও সুযোগ প্রদান করবে।

যুক্তরাজ্যের ২৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই স্কলারশিপ স্কিমে টিউশন ফি, মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ, ভিসা ও স্বাস্থ্য বা হেলথ কভারেজ ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপেন্ডেন্ড আছে এমন নারীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং অতিরিক্ত সহায়তা পেতে পারেন।

আরও পড়ুন: ভালোবাসার আঁচড় খেলেন শ্রীলেখা

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তথ্য অনুসারে, সারা বিশ্বে ৩০ শতাংশেরও কম নারী গবেষক রয়েছে এবং মাত্র ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় স্টেম সংশ্লিষ্ট বিষয়গুলো বেছে নেন। যেহেতু একজন সাধারণ স্টেম কর্মী অন্যদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি উপার্জন করে, তাই নারীদের স্টেমে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ দিলে তা বেতনে লৈঙ্গিক বৈষম্য কমাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য ৫ লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

এই অটাম সেশনে ১১৯ জন স্কলারের প্রথম ব্যাচ তাদের নির্বাচিত কোর্সে ভর্তি হয়েছেন।
যুক্তরাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নারীদের জন্য স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) বিষয়গুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অফার করছে। এই বছর দক্ষিণ এশিয়ার নারীদের জন্য আমাদের ৬৫টি বৃত্তি রয়েছে এবং ৬৫টিই বাংলাদেশ সহ সকল দেশের জন্য উন্মুক্ত, যা প্রতিটি দেশের জন্য গত বছরের বরাদ্দের তুলনায় বেশি।

ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর এডুকেশন সাউথ এশিয়া সালভাদর লোপেজ বলেন, স্টেমে যুক্তরাজ্যের শীর্ষমানের ডিগ্রী অর্জনে দক্ষিণ এশিয়ার মেধাবী ও যোগ্য নারীদের সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নারীদের শিক্ষা এবং অ্যাকাডেমিয়া সহ বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে এখানকার মানুষের জীবনে পরিবর্তন আনা।

আরও পড়ুন: কিয়েভে আবাসিক ভবনে রাশিয়ার হামলা

এতে অংশ নেয়া যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় এবং উপলব্ধ কোর্সের সম্পূর্ণ তালিকা সহ আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন: www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem
ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম’র জন্য আগামী মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা