ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

কিয়েভে আবাসিক ভবনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। খবর-বিবিসি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে কিয়েভের আবাসিক ভবনে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে যে, কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: মেলিটপল শহর দখলের দাবি রাশিয়ার

এদিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা