ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

না পালিয়ে প্রশংসায় ভাসছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ থাকলেও দেশবাসীকে শত্রুর মুখে ফেলে না পালিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক পোশাকে রাস্তায়ও নেমেছেন তরুণ এ নেতা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কিয়েভের রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেশরক্ষার বার্তা দিতে দেখা যায়। এসময় তার পাশে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, চিফ অব স্টাফসহ ঘনিষ্ঠ সহযোগীরা।

আরও পড়ুন: বিয়ে করেই যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

ভিডিওতে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, আমরা সবাই এখানে রয়েছি। আমাদের সেনাবাহিনী এখানে, নাগরিকরা এখানে। আমরা সবাই আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করছি এবং এই কাজ আমরা এভাবেই করতে থাকবো।

প্রসঙ্গত, এর আগে আরও এক ভিডিওবার্তায় জেলেনস্কি দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায় রাশিয়া। তিনি বলেছেন, শত্রুরা আমাকে এক নম্বর ও আমার পরিবারকে দুই নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি এখনো কিয়েভের সরকারি কোয়ার্টারে রয়েছেন এবং তার পরিবারও ইউক্রেনে। শত্রুরা কিয়েভে ঢুকে পড়েছে। তবুও তিনি রাজধানীতেই থাকবেন।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

এদিকে, বিপদ জেনেও জেলেনস্কির কিয়েভে থেকে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাকে নিয়ে চলছে প্রশংসার জোয়ার। এমন সাহসীরাই ‘প্রকৃত নেতা’ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। তথ্যসূত্র: বিবিসি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা