ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনকে ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংকট মোকাবিলায় ইউক্রেনকে সহায়তার জন্য ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস। এমন একটি প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে।

এর মাঝে ২.৯ বিলিয়ন ডলার খরচ করা হবে নিরাপত্তা ও মানবিক সহায়তায়। বাকি সাড়ে ৩ বিলিয়ন ডলার খরচ করা হবে প্রতিরক্ষা বিভাগের জন্য।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তবে এ সাহায্য কীভাবে করা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন : রাশিয়ার দখলে কিয়েভ বিমানবন্দর!

এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটো জানিয়েছে তারা সরাসরি এই যুদ্ধে জড়াবে না।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক টুইট বার্তায় লিখেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনারা হামলা শুরুর পর থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে দেশটির ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের অধিকাংশই পার্শ্ববর্তী পোল্যান্ড এবং মলদোভায় আশ্রয় নিয়েছেন।

তিনি আরও লিখেছেন, সীমান্ত খোলা রেখে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য দেশগুলোর সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা