শিক্ষাবোর্ড (ছবি: সংগৃহীত)
শিক্ষা

চতুর্থ ধাপে কলেজে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইনের আবেদন শুরু হয়েছে আজ (শনিবার) থেকে। এসময় যারা কলেজ পরিবর্তন করতে চায় তারাও বোর্ডে কলেজ বাতিল করে আবার আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পায়নি তাদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষ করে ১ মার্চ চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। পরে ২ এবং ৩ মার্চ ভর্তি হতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এখন পর্যন্ত দেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হতে পেরেছে। আবেদন করেও সারাদেশে ভর্তির সুযোগ পাননি ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আছে এক হাজার ৩০০ জন।

আরও পড়ুন:

এদিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরাও কেন কলেজ থেকে বঞ্চিত হলো এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বলেন, অনেকে জিপিএ ৫ পেয়েছেন কিন্তু তারা সবাই ভালো কলেজগুলোতে আবেদন করেছেন। এ কারণেই মূলত তারা কলেজে ভর্তির সুযোগ পায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা