শিক্ষা

শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় শিক্ষার্থীরা

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আলোচনায় বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে দিকে বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে এসে আলোচনায় বসেন।

আলোচনায় শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা, জাহিদুল ইসলাম অপূর্ব।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের উপর দায়ের করা মামলা প্রত্যাহার, আড়াই শতাধিক শিক্ষার্থীর বন্ধ থাকা মোবাইল অ্যাকাউন্ট চালু করা, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজল কুন্ডকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও তার জন্য ৯ম গ্রেডের চাকরি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে দাবি উথাপন করা হবে।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে

পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল ৪টায় শিক্ষার্থী ডা. দীপু মনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা