শিক্ষা

দুই ছাত্রকে মারধর, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় নয়ন হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৈরী আবহাওয়ার মধ্যে সড়ক অবরোধ করায় বিপাকে পড়ে সাধারণ মানুষ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা গল্লামারী মোড়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সবুজ হোসেন ও ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলহাজ্ব মোল্লা মোটরসাইকেল যোগে গল্লামারী থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন।

এ সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেট কারের চালক ও যাত্রীদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর প্রাইভেটকারের চালক ও স্থানীয় কয়েকজন যুবক মিলে তাদের মারধর করে। একইসঙ্গে একজনকে জোর করে প্রাইভেট কারে করে ময়লাপোতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে কোনো রকমে দৌঁড়ে পালিয়ে ওই দুই ছাত্র বিশ্ববিদ্যালয়ের হলে যান।

আরও পড়ুন:

সেখান থেকে অন্য ছাত্রদের নিয়ে দুপুর ২টা থেকে গল্লামারী মোড়ে সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন ঘটনাস্থলে এসে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন। স্থানীয় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের বৈঠকের সিদ্ধান্ত জানালে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বলেন, এ ঘটনায় নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা