শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাই ও বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে । ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে পুলিশ সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে তাঁরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আসাবুল হক বলেন বলেন, ‘ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। তাঁরা জানান, আবাসিক হলগুলোতে পুলিশের তেমন প্রয়োজন নেই। তবে, হলগুলোতে পুলিশের প্রয়োজন পড়লে তখন ব্যবস্থা নেওয়া হবে৷’

প্রক্টর আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে অস্থায়ী পুলিশবক্স করা হয়েছে। হলের পুলিশেরা এখন থেকে সেখানে দায়িত্ব পালন করবেন, যাতে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা না ঘটে এবং বহিরাগতরা প্রবেশ করতে না পারে৷ বহিরাগতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

সম্প্রতি রাবি ক্যাম্পাসে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া বহিরাগতদের উৎপাতে ক্যাম্পাসে মাদকের সরবরাহ বেড়েছে। মাদক গ্রহণকালে বহিরাগতদের আটকও করেছে প্রক্টরিয়াল বডি। এখন থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতের প্রবেশে জিরো টলারেন্স জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা