রাবিতে হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন 
শিক্ষা

রাবিতে হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন 

রাবি প্রতিনিধি: ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

বুধবার সন্ধ্যা ৬টায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রদীপ পদযাত্রা শুরু করে নিহতের ঘটনাস্থল হবিবুর রহমান হলের সামনে শেষ করে।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে শিক্ষার্থীরা বলেন,আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হিমেল খুব অসহায় ছিল কিন্তু সে কখনো বুঝতে দেয়নি। সে আমাদের কাছে কখনো দুটো টাকা কখনো চাইতো না। তার বাবাও মারা গিয়েছিল সড়ক দুর্ঘটনায়। তার মা ও অসুস্থ। তার মা এখনও বুঝতে পারছে না, যে তার ছেলে ও এখন নেই । প্রতি বৃহস্পতিবার হিমেল বাসায় যেত, আবার শনিবার ফিরে আসতো। হয়তো আগামীকাল তার মা বুঝতে পারবে তার সন্তান যে আর নেই ।

মাক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যাতে আর কেউ এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিকার না হয়। আমরা সবাই তার অস্বচ্ছলতার কথা এখন শুনছি। তার বাবা ছিল না।নিজের আর্থিক ব্যবস্থা নিজে মিটিয়ে আবার মা কে ও টাকা পাঠাতো। এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের সভাপতি উত্তর কুমার রায় বাপ্পি বলেন, এটা কোনো দুর্ঘটনায় ছিল না । এটা হত্যাকান্ড। আমরা এর সুষ্ঠুবিচার ও তদন্ত করা দাবি জানিয়েছি। এছাড়া আমরা প্রশাসনের কাছে নয়টি দাবি উত্থাপন করেছি, তারা তা মেনে নিয়েছেন। অতিদ্রুত যদি তা বাস্তবায়ন না করা হয় আমরা আবার আন্দোলনে নামবো।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, সাংস্কৃতিক জোটেরকর্মীরা, তার সহপাঠী, বন্ধুসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা