সংগৃহীত
সারাদেশ

খুলনায় পুলিশের মায়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসের (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভারতীয় চিনিসহ আটক ৩

নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। তার এই রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, অনিমা দাস তার ৮ বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে। সকালে শুভেন্দ্রকে (কনস্টেবল) তার বোন ফোন করে জানায় তার মা ফোন রিসিভ করছে না।

আরও পড়ুন: সোনা গায়েবের মামলা ডিবিতে

তিনি জানান, খবর পেয়ে শুভেন্দ্র বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বিছানার উপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়াও, তার গলা ও কানের স্বর্ণালংকার ও আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতির কাজ চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা