শিক্ষা

খুবির দুই গবেষকের পিএইচডি ডিগ্রি লাভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের আওতাধীন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে দুইজন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গবেষক মোঃ নাছিম রানাকে তার ‘ডিভেলপমেন্ট অব লো ডেনসিটি এন্ড কুইক সেটিং সিমেন্ট-বন্ডেড কম্পোজিটস ফ্রম এগ্রিকালচারাল রেসিডিউজ’ (DEVELOPMENT OF LOW DENSITY AND QUICK SETTING CEMENT-BONDED COMPOSITES FROM AGRICULTURAL RESIDUES) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এছাড়া গবেষক তানিয়া ইসলামকে তার ‘ইফিকেসি অব বায়ো-প্রিজারভেটিভস ফ্রম ফরেস্ট এন্ড মেরিন রিসোর্সেস ফর ফুড প্রিজারভেশন’ (EFFICACY OF BIO-PRESERVATIVES FROM FOREST AND MARINE RESOURCES FOR FOOD PRESERVATION) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

তাদের উভয়ের গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়। এর আগে গত ১৪ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজের ৪৫তম সভার ২২ ও ২৩ তম সিদ্ধান্ত, ১৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৭১তম সভায় গৃহীত হয় এবং ২৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১২তম সভায় তাদের পিএইচডি ডিগ্রি অনুমোদন দেয়া হয়।

সান নিউজ/ খায়রুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা