শিক্ষা

‘মুজিব জন্মশতবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেছেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।

তিনি বলেন, একটি টেকসই শিক্ষা ব্যবস্থা ও জাতীয় স্বার্থেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।

আগামী ৬ মার্চ স্বাধীনতা শিক্ষক পরিষদের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাশিপ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেগুনবাগিচা হাইস্কুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণেরর সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল।

সভায় বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, খন্দকার মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, সমাজসেবা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান, স্বাশিপ ঢাকা মহানগর উত্তর সভাপতি উপাধ্যক্ষ আ ন ম শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দক্ষিণের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ।

এছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা