ছবি: সংগৃহীত
অপরাধ

চেকপোস্ট বসিয়ে ডাকাতি, আটক ১

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করার সময় এক ডাকাতকে পথ-যাত্রীদের সহায়তায় আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ব্লু ইকোনমি বাস্তবায়নে ব্যবস্থা নিচ্ছি

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সোয়া ১০ টার দিকে উপজেলার টঙ্গীবাড়ি-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী বাজার সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ডাকাত জহিরুল ইসলাম ওফরে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কালিরচর গ্রামের মো. বেপারী ওরফে মাহমুদ চোরার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটো সিএনজি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশী করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত।

পুলিশের টহল গাড়ি ওই স্থান দিয়ে যাওয়ার সময় অনেক লোকজনের সমাগম দেখে প্রকৃত পুলিশ সদস্যরা তাদের গাড়ি ওই স্থানের পাশে থামালে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় যাত্রীদের সহায়তায় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বাকি ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।

আরও পড়ুন: মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আল-মামুন বলেন, রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করছিল ৭ ডাকাত সদস্য।

পরে থানা পুলিশের টহলরত গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই পথে যাতায়াতকারীদের সহায়তায় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে সক্রিয় ডাকাত দলের সদস্য।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, আটককৃতসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা