অপরাধ

সেনবাগে বিএনপি নেতা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ভাইভাই ব্রিকফিল্ড (ইটভাটা) ইউনিট দুইয়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মো.আবু তাহের কোম্পানী (৬৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইভিএমে ভোটের সিদ্ধান্ত জানুয়ারিতে

গ্রেফতার আবু তাহের কোম্পানী সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত সফি উল্লাহ ছেলে ও বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, ইটভাটার মালিকানা ও লেনদেন নিয়ে ভাই ভাই ব্রিকফিল্ডের মালিক আবু তাহের কোম্পানীর সঙ্গে অপর শেয়ার পার্টনার জাহাঙ্গীর আলম সঙ্গে বিরোধ দেখা দেয়। এরপর গত ৭ ডিসেস্বর জাহাঙ্গীর ইটভাটার ওপর ১৪৪ ধ্রাা জারির জন্য আদালতে আবেদন করে।

পরবর্তীতে ৮ডিসেম্বর আদালত বিষয়টি তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহনের জন্য সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। পরবর্তীতে আবু তাহের কোম্পানী শেয়ার পার্টনার ২৫% জাহাঙ্গীরকে টাকা দেওয়ার কথা বলে ১৪ ডিসেম্বর ব্রিকফিল্ডে ডেকে নিয়ে তাকে মারধর করে আহত করে এবং অলিখিত স্টাম্পে স্বাক্ষর আদায় করে। এঘটনায় জাহাঙ্গীর আলম সেনবাগ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার দিবাগত রাতে আবু তাহের কোম্পানীকে তার বালিয়াকান্দি গ্রামস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বিএনপির রূপরেখা হাস্যকর

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত রোববার দুপুরে আবু তাহের কোম্পানীকে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা