সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিস বৈঠকে মারামারির ঘটনায় মামলায় আ’লীগ সমর্থিত ইউপি সদস্যসহ ৬জনকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ ৪নং আমলি আদালতের বিচারক মো.হামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ

জামিন পাওয়া আসামিরা হলেন, আবু তালেব টিপু উপজেলার কেশরপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জামিন পাওয়া আসামিরা হলেন, একই ইউনিয়নের উনদনিয়া গ্রামের বাসিন্দা আবু জাফর রতন (৫৫), মো.আনোয়ার হোসেন (৪৩),তাজুল ইসলাম (৪৬), আক্তার হোসেন (৩২), ও জসিম উদ্দিন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরপাড়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাই আনোয়ারের সাথে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।

আরও পড়ুন: সফটওয়্যারে স্মার্টকার্ড বিতরণের সিদ্ধান্ত

নোয়াখালী কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, মামলার ছয়জন আসামিকে বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা