অপরাধ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫শ পিস ইয়াবা এবং ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।এ ঘটনায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ফের উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্টুপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫শ পিচ ইয়াবাসহ নুর ইসলাম (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।অপরদিকে একইদিন দুপুরে ৫০ বোতল ফেন্সিডিল সহ মো: রুবেল রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেপ্তারকৃত নুর ইসলাম জেলার রুহিয়া থানাধীন ঘনিবিষ্টুপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে এবং রুবেল রানা হরিহরপুর হাজিপাড়া গ্রামের মৃত-ছোট বাবুর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান,বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রুহিয়া এলঅকার ঘনিবিষ্টপুর গ্রামের মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাসায় অভিযান চালানো হয়। তার ঘর থেকে বিশেষ কায়দায় রাখা ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতে-নাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা।এ ঘটনায় নুর ইসলামকে আসামী করে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

অপরদিকে একইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজিপাড়া গ্রামে রুবেল রানার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়।এ সময় তার বাড়ি হতে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা এবং রুবেল রানাকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে মাদকগুলো ইসলামনগর এলাকার মৃত-জকিম উদ্দিনের ছেলে সোহাগ আলীর বলে জানায়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা