পুরনো ছবি
আন্তর্জাতিক

ফের উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: ফের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: বাড়িছাড়া চার জঙ্গি গ্রেফতার

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। এ হামলাকে প্রতিশোধমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিপরীতে এ ব্যবস্থা বলে দাবি করেছে পিয়ংইয়ং।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায়।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধাচরণ করায় চীন ও রাশিয়াকে দোষারূপ করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে মস্কো ও বেইজিং। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ের সমাধানের পক্ষে মত দেয় চীন-রাশিয়া।

উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র এও বলেছে-ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সমান নয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা