অ্যাঞ্জেলা মেরকেল
আন্তর্জাতিক

শরণার্থী পুরস্কার পাচ্ছেন অ্যাঞ্জেলা

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নানসেন শরণার্থী পুরস্কার পাচ্ছেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

আরও পড়ুন: মিয়ানমারের সাহস নেই কিছু করার

মঙ্গলবার (৪ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় নানসেন শরণার্থী পুরস্কারের জন্য মেরকেলের নাম ঘোষণা করে ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর জানায়, সিরিয়ায় মারাত্মক সংঘাতের মধ্যে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ২০১৫-২০১৬ সালে ১২ লাখের (১.২ মিলিয়ন) বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন। শরণার্থীদের আশ্র‍য় দেওয়ার জন্য ম্যার্কেলকে নানসেন শরণার্থী পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর জেনেভায় এক অনুষ্ঠানে সাবেক জার্মান চ্যান্সেলরকে এ পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন: বাস খাদে, নিহত ২৫

সংস্থাটি বলছে, সে সময়ে জার্মান চ্যান্সেলর বলেছিলেন, এটি এমন একটি পরিস্থিতি যা আমাদের ইউরোপীয় মূল্যবোধকে পরীক্ষায় ফেলেছে, যা এর আগে খুব কমই হয়েছে। এটি মানবিক বাধ্যবাধকতার চেয়ে বেশি। তিনি তার সহকর্মী জার্মানদের বিভক্ত জাতীয়তাবাদ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিলেন। তার পরিবর্তে সহানুভূতিশীল এবং মুক্তমনা হওয়ার আহ্বান জানান।

চ্যান্সেলর পদে থাকাকালীন শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে দেশটিতে সমালোচনার মুখে পড়তে হয় মেরকেলকে। এ নিয়ে দেশটিতে মেরকেল বিরোধীদের প্রচারণা হয়েছে প্রচুর।

ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, সাবেক ফেডারেল চ্যান্সেলর আশ্রয়প্রার্থীদের সুরক্ষা ও মানবাধিকার, মানবিক নীতি ও আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোর দৃঢ়তার প্রশংসা করছি। এক মিলিয়নেরও বেশি শরণার্থীকে বাঁচতে ও পুনর্নির্মাণে সহায়তা করার মাধ্যমে সাবেক চ্যান্সেলর নৈতিক ও রাজনৈতিকভাবে সাহস প্রদর্শন করেছিলেন।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

প্রসঙ্গত, নরওয়ের খ্যাতনামা পর্যটক ফ্রিডজফ নানসেন শরণার্থীদের আশ্র‍য় দেওয়ার অবদানকে স্মরণীয় রাখতে ১৯৫৪ সালে নানসেন পুরস্কার চালু করে ইউএনএইচসিআর। এরপর থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। মূলত, এ পুরস্কারটি এমন একজন ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে দেওয়া হয়; যারা শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বা রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষায় ভূমিকা রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা