মিয়ানমারের সাহস নেই কিছু করার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

মিয়ানমারের সাহস নেই কিছু করার

সান নিউজ ডেস্ক : সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করলে করা যাবে। এতে বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না বলে।

আরও পড়ুন : সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

মন্ত্রী বলেন, আমাদের মূল বার্তা হলো বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই এমনকি দেশের ভেতরেও।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে এম এ মান্নান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচায় তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। এদের সঙ্গে সেনাবাহিনীসহ অন্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। শুধু তাই নয় সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ।

আরও পড়ুন : বাস খাদে, নিহত ২৫

পরিকল্পনামন্ত্রী বলেন, মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেটা নতুন নয় বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন সহ্য আর সেটা আমাদের সরকার প্রধান দেখাচ্ছে। এটা ভালো।

তিনি বলেন, চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো, আমাদেরও ভালো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, মিয়ানমারেরও ভালো।

আরও পড়ুন : সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে

এম এ মান্নান বলেন, দুটি বড় রাষ্ট্র প্রতিবেশী হিসেবে মাঝখানে যেহেতু আছে তারা এ সমস্যা সমাধানের জন্য উভয়পক্ষের সঙ্গে কথা বলতে পারে। আমার বিশ্বাস তারা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা