ছবি: সংগৃহীত
জাতীয়

অভিনব কায়দায় ঝগড়া লাগিয়ে ছিনতাই 

সান নিউজ ডেস্ক: রাজধানীতে পথচারী ও গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনব কায়দায় ঝগড়া লাগিয়ে কৌশলে মানুষের টাকা, পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যান তারা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

বুধবার (৫ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন। তারা হলো- ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে মো. আল রাজু (২৫)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি সুমন পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে। গ্রেপ্তারকৃতরা ঝগড়া (গ্যাঞ্জাম পার্টি) পার্টির সদস্য।

ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা ‘গ্যাঞ্জাম পার্টি’ নামেই পরিচিত পেয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একই অভিযোগে দুইটি মামলা রয়েছে। গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। তবে বেরিয়ে একই কাজে ফের জড়িয়ে পড়েন তারা।

আরও পড়ুন: দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানান, গ্যাঞ্জাম পার্টির হোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রুপ আছে। তারা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেন। এরপর কোন পথচারীকে একা পেলে তার সঙ্গে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে, এই আমারে ধাক্কা দিলি ক্যান বলে ঝগড়া লাগিয়ে দেয়। এ সময় বাকিরাও আশপাশ থেকে এসে তাকে মারধর শুরু করে। এরপর তার কাছে থাকা টাকা, পয়সা, মোবাইল হাতিয়ে পালিয়ে যায়। কোন গাড়িচালককে একা দেখলেও একজন ইচ্ছাকৃতভাবে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ‘আমাকে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেয়। এরপর মারধর করে সব হাতিয়ে নেয়।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) গভীর রাতে একই কায়দায় উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ১৩ নং রোডে রাজু ও সুমন ঝগড়া লাগায় লুৎফুর রহমান নামে এক গাড়ি চালকের সঙ্গে। গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ-ই তার গাড়ির সামনে এসে রাজু বলে উঠেন, আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান। এ সময় তারা লুৎফুরকে মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার শুরু করেন। কিছু দূরে থাকা পুলিশের টহল টিম চিৎকার শুনে ঘটনাস্থলে যায় ও দুইজনকে আটক করে। তাদের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগে দুইটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা