তে যাওয়ার সময় বাসয় ২৫ জন
আন্তর্জাতিক

বাস খাদে, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিয়েবাড়িতে যাওয়ার সময় ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন। বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরিদ্বার জেলার লালধাং থেকে পাউরি জেলার বিরখালে একটি বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি। পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ধুমকোট থানার পুলিশ।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ধুমকোটের বিরখাল এলাকায় গতকাল (মঙ্গলবার) রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। আমরা পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। এছাড়া রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা