শেহবাজ শরিফ
আন্তর্জাতিক

ইমরান খান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে ‘পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’ হিসেবে অভিযুক্ত করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরও পড়ুন: ইইউ-ইসরায়েল উচ্চপর্যায়ের বৈঠক

তিনি বলেন, চলতি বছরের প্রথমদিকে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর ‘বিপজ্জনকভাবে ভোটারদের মধ্যে মেরুকরণ’ করতে সমাজে বিষ ছড়াচ্ছেন ইমরান। মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী শরিফ নির্দ্বিধায় বেশ কিছু কথা বলেছেন। ২০১৮ সাল থেকে পাকিস্তান শাসন করা সাবেক ক্রিকেট সুপারস্টার ইমরান খানের কারণে দেশের ভেতরে এবং বিদেশে পাকিস্তানের হওয়া ‘ক্ষতি’ নিয়েও কথা বলেছেন তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই এবং পাকিস্তানের অন্যতম শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য শেহবাজ শরিফ বিরোধী নেতা ইমরান খানকে ‘একজন মিথ্যাবাদী এবং প্রতারক’ বলে অভিহিত করেছেন। এমনকি ইমরানের নীতি পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এছাড়া ইমরান খান নিজের ব্যক্তিগত এজেন্ডা অনুসারে পাকিস্তানের বিভিন্ন বিষয় পরিচালনা করেছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার অভিযোগ, ব্যক্তিগত এজেন্ডা অনুসারে ইমরান এমনভাবে দেশ পরিচালনা করেছেন যার ফলে তাকে ‘ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ, আত্মকেন্দ্রিক, অহংকারী, অপরিণত রাজনীতিবিদ হিসাবে বর্ণনা করা যেতে পারে’।

আরও পড়ুন: রাশিয়াকে সমর্থন দিলেন কিম

শরিফ দাবি করেন, ইমরান খান যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তা ফাঁস হওয়া অডিওগুলো ‘একটি অকাট্য প্রমাণ’। আমি এটি আনন্দের সাথে বলছি না বরং বিব্রত এবং উদ্বেগের অনুভূতি নিয়ে বলছি। ব্যক্তিগত স্বার্থে বলা এসব মিথ্যাচারে কারণে আমার দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বদা সামরিক সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা শেহবাজ শরিফ স্বীকার করেছেন যে, ইমরান খান যখন রাজপথে আন্দোলন করছিলেন তখন তিনি পাকিস্তানের ক্ষমতায় থাকা নিয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। শরিফের সরকারের নেওয়া বেশ কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত যেমন- জ্বালানির কর বাড়ানো - খুবই অজনপ্রিয় প্রমাণিত হয়েছে।

শরিফ বলেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আমি আগে কখনও চিন্তিত ছিলাম না। কিন্তু ইমরান খান এই সমাজে অসীম পরিমাণে বিষ ঢুকিয়েছেন এবং এটিকে এতটা মেরুকরণ করেছেন যে আগে কখনও হয়নি...তিনি তথ্য বিকৃত করছেন এবং ঘৃণা সৃষ্টি করছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা