আন্তর্জাতিক

তিন ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধরত একটি সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। এবার তিন কিশোর ছেলেকে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে পাঠাচ্ছেন তিনি।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কাদিরভ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এই চেচেন নেতার তিন ছেলে- আখমত (১৬), এলি (১৫) এবং অ্যাডাম (১৪) অস্ত্র চালাচ্ছে। তিনি লিখেছেন, তারা শিগগির কন্টাক্ট লাইনের সবচেয়ে কঠিন ধাপে যাচ্ছে।

তিনি বলেন, এই কিশোররা অল্প বয়স থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি এ বিষয়ে তামাশা করছেন না। তার মতে, তাদের এখন সত্যিকার যুদ্ধে নিজেদের প্রমাণ করার সময় এবং তিনি কেবল তাদের এই ইচ্ছাকে স্বাগত জানাতে পারেন।

আরও পড়ুন: অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

ভিডিওতে দেখা গেছে, ওই কিশোররা ছদ্মবেশী পোশাক এবং গাঢ় চশমা পরে আছেন। কোমরে বাঁধা বন্দুক থেকে তারা গুলি চালাচ্ছে। ভিডিও করার সময় তাদের মুখে হাসি ছিল।

সম্প্রতি রাশিয়ার দখলে থাকা পূর্বাঞ্চলীয় লিমান শহরে পৌঁছেছে ইউক্রেনের সেনারা। সেখানে কয়েক হাজার রুশ সেনা ঘিরে ফেলার বলে দাবি করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার পর পুতিন বাহিনীর ওপর হামলা জোরদার করেছে ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: সমাবেশের ডাক দিলেন ইমরান খান

এর আগে চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেছিলেন যে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডারের কাছ থেকে তার পদক কেড়ে নেওয়া উচিত এবং তাকে সম্মুখ যুদ্ধে পাঠানো উচিত। সে সময় তিনি কর্নেল-জেনারেল আলেকজান্ডার ল্যাপিনের সমালোচনা করেছিলেন। চেচেন নেতা এখনই দমে যাওয়ার পক্ষে নন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা