বিনোদন

শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর! 

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে বিতর্কিত নায়িকা শবনম বুবলীর সঙ্গে পরকীয়ার কারণেই ভাঙে অপর আলোচিত নায়িকা অপু বিশ্বাসের সংসার। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন বুবলীকে। এর আগে বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার কারণেই শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব-পূজা!

পরে ২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। ১২ মার্চ ডিভোর্স দেওয়ার পর ২০ জুলাই বিয়ে করেন বুবলীকে। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। খবরটি বুবলী জানালেন ১৫৩৬ দিন পর!

এর মধ্যে গত বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অপু বিশ্বাস নতুন আলোচনার জন্ম দেন। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন অপু বিশ্বাস।

আরও পড়ুন: বিয়ের তারিখ জানালেন বুবলী

শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের সুখী পরিবারের উচ্ছ্বাসের বাতাস ফুটো করে দিলেন বুবলী। বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন। পরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছেলের ছবি প্রকাশ করলেন। এর পরও প্রশ্ন থেকে গিয়েছিল শাকিব খান বাস্তবে বুবলীকে বিয়ে করেছিলেন তো?

আরও পড়ুন: ‘মায়া’ হারাচ্ছেন পূজা!

শুক্রবার নিজের ছেলের ছবিগুলো প্রকাশ করে বুবলী লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ’

মধ্যরাতে অভিনেত্রী আরও লেখেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

আরও পড়ুন: শাকিবের সঙ্গে প্রেম করেছি: পূজা চেরি

এছাড়া সোমবার (৩ অক্টোবর) বিকেলে শাকিব খানের সঙ্গে বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখ জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে বুবলী লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা