বিনোদন

শাকিবের সঙ্গে প্রেম করেছি: পূজা চেরি

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূজা চেরি বলেছেন, ‘মিথ্যা বলব না, প্রেম ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানে সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।’

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কিথা বলেন তিনি। চলমান দূর্গা পূজা নিয়েই ব্যস্ত আছেন পূজা চেরি। ছোটবেলায় পূজার সময়টাতে দেশের বাড়ি খুলনা গেলেও এখন পূজাতে ঢাকাতেই থাকেন বলে জানান পূজা। এ বছর তো পূজোতেও স্বস্তিতে নেই তার।

আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

১৩ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা শাকিব খানের। একই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। স্বপ্নের দেশটিতে যাওয়ার ভিসাও পেয়েছেন তিনি। ফেসবুকে তা শেয়ার করেছেন পূজা।

তিনি আরও বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’

আরও পড়ুন: হত্যা মামলার আসামি খুন

পূজা চেরি বলেন, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন।

তিনি আরও বলেন, এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’

আরও পড়ুন: দুই দিন পর মিলর ২ ভাইয়ের লাশ

পূজা চেরি বলেন, ‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা