বিনোদন

‘মায়া’ হারাচ্ছেন পূজা!

সান নিউজ ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক শাকিব খান ও ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনের হাওয়া গত বছর বইলেও সম্প্রতি বুবলী তার সন্তানকে প্রকাশ্যে আনার পরে ফের আলোচনায় তাদের প্রেম।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে প্রেম করেছি: পূজা চেরি

যদিও বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু মুখরোচক এমন গুঞ্জনে শাকিবের সঙ্গে সিনেমার কাজ হারাতে শুরু করেছেন পূজা।

বিশ্বস্ত একটি সূত্র বলছেন, বুবলী কাণ্ডে শাকিব খান কিছুটা বেকায়দায় পড়েছেন। অনেকটা অস্বস্তিতে ভুগছেন দেশের এই শীর্ষ তারকা। এর মধ্যেই পূজাকে নিয়ে নিত্য তৈরি হচ্ছে মুখরোচক খবর। এই মুহূর্তে পূজার সঙ্গে কোনো কাজই করতে নারাজ শাকিব খান। যে কারণেই আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ডে পূজা অংশ নিলেও শাকিব খান অংশ নিচ্ছে না।

আরও পড়ুন: বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

এমনকি শাকিব খানের ‘মায়া’ সিনেমায় পূজাকে নেওয়ার কথা থাকলেও সেটি থেকে বাদ পড়ছেন পূজা। নতুন কোনো নায়িকা খুঁজছেন শাকিব খান। পূজাকে আপাতত এড়িয়ে চলতে চান তিনি।

সূত্রের কথা সঙ্গে মিলে যায় পূজার ভাষ্যও। পূজা বলছেন, ‘মায়া সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। এটি এখনো কনফার্ম নয়।’ অথচ এর আগে পূজা নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মায়া’ সিনেমায় শাকিবের সঙ্গে জুঁটি বাঁধতে যাওয়ার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা

অন্য একটি সূত্র বলছেন, পূজার সঙ্গে শাকিবের দূরত্ব তৈরি হয়নি। তাদের সর্ম্পক আগের মতোই আছে। শাকিব খান এই মুহূর্তে পূজাকে সামনে আনতে চাচ্ছেন না।

‘মায়া’ সিনেমাটির জন্য সরকারি অনুদান পান শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার শুটিং বছর শেষে শুরু করা হবে। সে সময় শাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনা কমলে পূজাকে নিয়ে শুটিং করতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব-পূজা!

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি। জানিয়ে দেন তার নাম শেহজাদ খান বীর। এরপর থেকে বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা