আন্তর্জাতিক

সিরিয়াতে কলেরায় মৃত্যু ৩৯

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে কলেরা আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘও বিষয়টি নিয়ে বলছে, উৎকণ্ঠাজনকভাবে কলেরা ছড়িয়ে পড়ছে সিরিয়াতে। গত ছয় সপ্তাহে ১০ হাজারেরও বেশি মানুষের মধ্যে কলেরা সংক্রমণের সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

আরও পড়ুন: বাড়িছাড়া চার জঙ্গি গ্রেফতার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মারাত্মক এই রোগটি সাধারণত দূষিত খাদ্য বা পানি থেকে হয়। আক্রান্ত হওয়ার পর এটি ডায়রিয়া এবং বমি ঘটায়। সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকলে এ রোগ আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। গত এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সিরিয়াতে। এতে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ পানি শোধনাগার, অর্ধেক পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৯ সালেও একবার বড় আকারে কলেরা ছড়িয়ে পড়েছিল সিরিয়াতে।

এবারের প্রাদুর্ভাবের উৎস হিসেবে ইউফ্রেটিস নদীর পানিকে সন্দেহ করা হচ্ছে। কারণ এ নদীর পানি মারাত্মকভাবে দূষিত। খরা, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তুরস্কের তৈরি বাঁধের কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় দূষণ সমস্যা আরও জটিল করেছে। দেশটিতে প্রতি বছরে কলেরা আক্রান্ত হয়ে ২১ হাজার থেকে ১ লাখ ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কলেরা আক্রান্ত হয়ে যদিও কেউ কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন, কিন্তু পানিশূন্যতা ঠেকিয়ে ও বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসাও সম্ভব। কিন্তু বহু মানুষ ঠিক সময়ে চিকিৎসা পান না। এছাড়া বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করে প্রাদুর্ভাব রোধ করা যেতে পারে।

এদিকে, পুরো বিশ্বেই কলেরা উদ্বেগজনক হারে বাড়ছে বলে গত শুক্রবার সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসেই, ২৬টি দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে; যেখানে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি বছর ২০টিরও কম দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা