অপরাধ

কুষ্টিয়ায় দুই আসামির যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক : ভ্যানচালক কিশোর নিশানকে (১৪) গলাকেটে হত্যার মামলায় কুষ্টিয়ার মিরপুরে, বিচারক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে দুই আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কে এম সারোয়ার জাহান।

২০১৭ সালের ২০ মার্চ কুষ্টিয়ার দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তৌহিদুল ইসলাম দুই জনকে মৃত্যুদণ্ড দেন।

আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ গ্রামের সন্টু শেখ (২১) ও মো. মাহাবুব ইসলাম (২২)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৫ জুলাই সকাল ৭টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় নিশান। রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরদিন সকালে মিরপুর উপজেলার স্বরূপদহ ভাঙ্গা বটতলার কলাবাগান থেকে নিশানের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৬ জুলাই নিশানের বাবা ইনামুল মণ্ডল বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। পুলিশি তদন্তে গ্রেপ্তার হন আসামি সন্টু শেখ। পুলিশ নিশানের পাখিভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও দড়ি উদ্ধার করে। সন্টুর স্বীকারোক্তিতে পুলিশ গ্রেপ্তার করে অপর আসামি মাহাবুব ইসলামকে।

আরও পড়ুন :অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

এরপর পুলিশ সন্টু ও মাহাবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২০ মার্চ মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। এ আপিলের শুনানি শেষে মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দণ্ডের রায় দেন হাইকোর্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা