সারাদেশ

আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া (ঢাকা): রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রাইভেটকারটি একটি পোশাক কারখানার এমডির।

প্রত্যাক্ষদশীরা জানায়, নিশান কোম্পানির এক্সটেল মডেলের (ঢাকা মেট্রো ঘ ১৭-১৯৫২) গাড়িটি বাইপাইল পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা নেমে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা